কখনো বলিনি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাবো: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ১৩:২২আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৩:২৫

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নানামুখী গুঞ্জনের যেন শেষই হচ্ছে না। দল-বদল নিয়ে যেমনটা ভাবা হয়েছিল; শেষটা হলো ঠিক উল্টো। নতুন করে আবারও পিএসজি তারকার ভবিষ্যৎ নিয়ে শোনা গেলো, আগামী জানুয়ারিতেই নাকি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে যাচ্ছেন তিনি! এমন গুঞ্জনে বিস্মিত হয়েছেন এমবাপ্পে।

মার্শেইর বিপক্ষে লিগ ওয়ানে ১-০ গোলে জয়ের পর এমবাপ্পে পরিষ্কার করেন সব কিছু, ‘আমি এখানে অনেক সুখে আছি। কখনো বলিনি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাবো।’

শোনা গেছে, যেসব প্রতিশ্রুতি এমবাপ্পেকে দেওয়া হয়েছিল তার কিছুই নাকি রাখা হয়নি। ফরাসি স্ট্রাইকার ক্লাবটির প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছেন। তাই ক্লাব ছেড়ে যেতে তড়িঘড়ি করছেন। কিন্তু এমবাপ্পের বিস্ময় ঠিক এই খানে, ‘চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের দিন এমন খবর ছড়ায়। কিন্তু আমি এর কিছুই বুজলাম না। এই ধরনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই জড়িত নই।’

আরও বলেছেন, ‘বাকিদের মতো আমি নিজেও এই খবরে বিস্মিত হয়েছি। সবাই ভাবতে পারে আমি এর সঙ্গে জড়িত। কিন্তু আসলে তা নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী