হৃদয়ের মাঠে ফেরার আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ২০:৫২আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২০:৫৬

গত স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন আবাহনী। ফাইনাল শেষে যদিও দুঃসংবাদ শুনতে হয়েছে। ডান পায়ের আঘাতে মৌসুম শেষ হয়ে যায় দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের।

নারায়ণগঞ্জ থেকে উঠে আসা তরুণ তার পরেও হতোদ্যম হননি। নিজের সঙ্গে লড়াই করে গেছেন। এই কয়েকমাস পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে নিজেকে নতুন রূপে দেখার অপেক্ষায়। তাই তো আকাশি-নীল জার্সিধারীদের প্রথম দিনের অনুশীলনে তার মাঠে ফেরার আনন্দ ছিল দেখার মতো।

বৃহস্পতিবার নতুন মৌসুমকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড অনুশীলন শুরু করেছে। নিজেদের মাঠে পর্তুগিজ কোচ মারিও লেমসের অধীনে শহীদুল আলম সোহেল-নাবীব নেওয়াজ জীবনরা ঘাম ঝরিয়েছেন।

হৃদয় অনেক দিন পর অনুশীলনে ফেরার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বাংলা ট্রিবিউনের সঙ্গেও, ‘আসলে এতদিন একধরণের হতাশার মধ্যে সময় কাটছিল। পায়ের নার্ভের সমস্যার কারণে তো গত মৌসুমে আর মাঠেই নামা হয়নি। বেঙ্গালুরুরর ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিল। এতদিন ফিজিওথেরাপিসহ কিছু ব্যায়ামের ওপর ছিলাম। আজ থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছি।’

প্রথম দিন থেকে উইথ দ্য বলে অনুশীলন করেছেন জাতীয় দলের এই তারকা, ‘বল নিয়ে অনুশীলন হয়েছে। তবে শুরুতে আমি বেশি জোর দেইনি, আস্তে আস্তে করছি। আশা করছি, এভাবে ঠিকঠাক চলতে থাকলে মৌসুম শুরুর টুর্নামেন্ট দিয়ে মাঠের খেলাতে নামতে পারবো। এখন দেখা যাক কতটুকু কী করতে পারি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম