মালদ্বীপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সাবিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৬:৫২আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:৫২

মালদ্বীপে পরিচিত মুখ সাবিনা খাতুন। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট খেলছেন। এখন পর্যন্ত তিন ম্যাচে গোল করেছেন ১২টি। এছাড়া একটি ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। অন্যবারের তুলনায় এবার মালেতে অন্যরকম সম্মান পাচ্ছেন সাফজয়ী বাংলাদেশ অধিনায়ক।

শুরুতে মালেতে যাওয়ার পর সাবিনাকে অন্যভাবে বরণ করে নিয়েছে তার ক্লাব ধিবেহি সিফাইং ক্লাব। সাফে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পোস্টার টানিয়ে অভিনন্দন বার্তা দিয়ে কেকও কাটতে হয়েছে সাবিনাকে। এছাড়া সতীর্থ ছাড়া অন্য খেলোয়াড়দের কাছ থেকে আলাদা করে সমীহও কুড়িয়েছেন এই গোল মেশিন।

সাবিনা এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওরা আমাকে যথেষ্ট সম্মান দিচ্ছে। আমি চেষ্টা করছি নিজের নামের প্রতি সুবিচার করতে।’

মালেতে প্রচুর বাঙালির বসবাস। তাদের কাছ থেকেও সমর্থন পাচ্ছেন সাবিনা। এছাড়া মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস থেকে সংবর্ধনাও পেয়েছেন এই স্ট্রাইকার। সাবিনার বক্তব্য, ‘বাঙালিরা সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাদের সহযোগিতা নিয়ে খেলে যাচ্ছি। দূতাবাস থেকে সংবর্ধনা পেয়েছি। বেশ ভালো লেগেছে।’

মালদ্বীপের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার খেলোয়াড়রাও খেলছেন। সাবিনার কাছে তাই এবার চ্যালেঞ্জটা বেশি, ‘আগের চেয়ে শক্তিশালী হয়েছে এই টুর্নামেন্ট। অন্য দেশের খেলোয়াড়রা থাকায় বেশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।’

গতবার সাবিনার দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলেও লক্ষ্য শিরোপা। সাবিনা বলেছেন, ‘আমরা ছাড়াও অন্যদলগুলো বেশ শক্তিশালী। আমরা চাইবো এবার চ্যাম্পিয়ন হতে। আর সর্বোচ্চ গোলদাতা হতে পারলে তো ভালো লাগবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম