সেভিয়াকে হারিয়ে ব্যবধান বাড়িয়ে নিলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২২, ১২:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১২:৪১

লা লিগায় কেন রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠত্ব তার প্রমাণ মিললো আবারও। ১-১ সমতায় থাকার পর শেষ দিকে মাত্র তিন মিনিটে ভেঙেছে সেভিয়ার প্রতিরোধ। তাতে ৩-১ গোলের জয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে টেবিলের শীর্ষস্থানে থাকা দল।

৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে শুরু চ্যাম্পিয়নদের। ভিনিসিয়ুস জুনিয়রের নিচু ক্রস ফাঁকা জালে পাঠিয়েছেন তিনি। তারপর মাদ্রিদ আধিপত্য বিস্তার করে খেললেও সুযোগ হাতছাড়া করেছে বেশ কয়েক বার। তাতে করে খেলায় ফেরার সুযোগও করে দিয়েছে সেভিয়াকে। ৫৪ মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান এরিক লামেলা।

তার পর যখন পয়েন্ট হারানোর চোখ রাঙানি, তখন আবার দৃশ্যপটে বদল আনতে সহায়তা করেন ভিনিসিয়ুস। ৭৯ মিনিটে তার দুর্দান্ত এক শর্ট পাস থেকে জাল কাঁপান লুকাস ভেসকেস। দুই মিনিট পর অপ্রতিরোধ্য এক স্ট্রাইক থেকে জয় সুনিশ্চিত করেন ভালভারদে।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১১ ম্যাচে ৩১ পয়েন্ট। দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে তারা ৬ পয়েন্ট এগিয়ে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার অর্জন ২৫।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম