নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২২


ভারতে এসএ গেমসের ফুটবলে গ্রুপ ‘বি’র শেষ খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে। সেমিতে গ্রুপ ‘এ’ রানার্স আপ ভারতের বিপক্ষে খেলবে সানচেজ মরেনোর শিষ্যরা। নেপাল সেমি খেলবে মালদ্বীপের বিপক্ষে। নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বৃহস্পতিবার শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অলিম্পিক দলের। খেলার তিন মিনিটেই এগিয়ে যায় নেপাল। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোল করে নেপাল। জগজিৎ শ্রেষ্ঠার কর্নার থেকে হেড করে বল বাংলাদেশের জালে জড়িয়ে দেন অনন্ত তামাঙ। এদিন নেপাল তাদের দুই প্রথম বাছাই ফরোয়ার্ড বিমল ঘারতি মাগার ও অঞ্জন বিসতাকে ছাড়াই মাঠে নামে।
বাংলাদেশের আক্রমণে তেমন কোনও ধার ছিল না। তবে প্রথমার্ধের শেষ দিকে গুছিয়ে ওঠে বাংলাদেশ। ৪০ মিনিটে সমতা আনে রেজাউল করিমের দল। গোলমুখে জটলা থেকে ডিফেন্ডার রায়হান হাসান প্লেসিং শটে করেন সমতাসূচক গোলটি। গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে দলকে এগিয়ে  দেন  নাবিব নেওয়াজ জীবন। ফলে ২-১ গোলের অগ্রগামিতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতির পর দ্বিতীয়ার্ধে বল নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকে বাংলাদেশ ও নেপাল। আক্রমণ প্রতি আক্রমণ হলেও গোল করতে পারেনি কোনও দলই। ফলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় নেপাল। সাম্প্রতিক খারাপ সময় অতিক্রম করা বাংলাদেশ এদিন পিছিয়ে পড়েও আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ জয়ের নজির গড়লো।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম