সুরভির সৌরভে ভুটানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮:৫৭

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের মুন্সিয়ানা দেখিয়েছিলেন সুরভি আকন্দ প্রীতি। রাউন্ড রবিন পর্বে তিনি সৌরভ ছড়িয়েছেন আরও। এই ফরোয়ার্ডের গোল উৎসবে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ৮-০ গোলে জয় এসেছিল। এবার সুরভির ডাবল হ্যাটট্রিকে ৯-০ গোলে পাহাড়বেষ্টিত দেশটিকে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে বাংলাদেশ। ১৫ মিনিটে সুরভির গোলেই এগিয়ে যাওয়া। বক্সে বল পাওয়া সুরভিকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলকিপার সোনম। তাকে কাটিয়েই ফাঁকা পোস্টে অনায়াসে বল জড়িয়ে দেন বাংলাদেশের ফরোয়ার্ড।

২২ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সে ঢুকে সুরভি আকন্দ প্রীতি প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেছেন। ৩২ মিনিটে হ্যাটট্রিকও হয়েছে সুরভির। পূজা দাসের ডান প্রান্তের ক্রসে সুরভি প্লেসিং শটে তৃতীয় গোলটি করেছেন। এক ডিফেন্ডার সঙ্গে থেকেও কিছু করতে পারেননি। ৪০ মিনিটে সুরভীর শট পোস্টের নিচে লেগে ফিরে আসলে আরেকটি গোল পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছে।

যোগ করা সময়ে সুরভী চতুর্থ গোলটি পেয়েছেন। বিরতির পরও গোল বন্যায় ভেসেছে ভুটান। ৪৬ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে সুরভি বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে জালে জড়িয়ে দিলে স্কোর ৫-০ হয়েছে। ৫৫ মিনিটে নুসরাত জাহান মিতু বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

৬৫ তম মিনিটে ব্যবধান আরও বাড়ে। ৮০ মিনিটে জটলা থেকে অষ্টম গোল পায় বাংলাদেশ। ৮৭ মিনিটে সুরভি আবারও জাল কাঁপালে ৯ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী ১১ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে। সেই ম্যাচ জিততে পারলে শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক