ডাবল হ্যাটট্রিক করে সুরভি যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ২০:১৪আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২০:১৪

সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৯ গোল করে এককভাবে শীর্ষে আছেন সুরভি আকন্দ প্রীতি।  সোমবার (৭ নভেম্বর) ভুটানের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছেন এই ফরোয়ার্ড। তাতে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। ৬ গোল করে উচ্ছ্বসিত সুরভি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটিতে আগে থেকেই হ্যাটট্রিকের পরিকল্পনা ছিল তার। মাঠে পারফরম্যান্স দেখিয়ে পরিকল্পনা সফলও করেছেন। এ নিয়ে ভুটানের বিপক্ষে ৯ গোল হলো। সুরভি তাই ম্যাচশেষে বলছিলেন, 'হ্যাটট্রিকের পরিকল্পনা ছিল। নেপালের বিপক্ষে জিততে পারিনি বলে খারাপ লাগছে। ওই ম্যাচেও আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।'

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল থেকে উঠে এসেছেন সুরভি। তিনি বলেন, '২০১৮ সালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্কুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। এরপরের বছর যশোরের বাফুফে-ইউনিসেফের যে দুই ম্যাচের ক্যাম্প হয়েছিল সেটা থেকে আমি উঠে এসেছি। যশোরে দুই মাসের ক্যাম্প হয়েছিল। ৮৩ জনকে বাছাই করা হয়েছিল, তাদের একজন আমি।'

পরিবার থেকে খেলার জন্য পূর্ণ সমর্থন পাচ্ছেন এই উদীয়মান ফুটবলার, 'এবার ভাইয়ের কাছে অনুশীলন করেছি, বারোঘড়িয়া থেকে নান্দাইল যেতাম ১২ কিলোমিটার দূরে। আজকে ডাবল হ্যাটট্রিক করে,  আরও ভালো লাগছে। পরিবার থেকে কোনও বাধা আসেনি বরং সমর্থন পেয়েছি।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম