প্রথম দিনে গোল পেলেন এক ব্রাজিলিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২২, ১৯:২১আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৯:২১

স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে নতুন মৌসুম শুরু হয়েছে। প্রথম দিনে জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর অন্য ম্যাচে নবাগত ফর্টিস এফসি ও শেখ রাসেলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

প্রথম ম্যাচে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল পায়নি শফিকুল ইসলাম মানিকের দল। শেষ মুহূর্তে জ্বলে ওঠে সাদা-কালোরা। ৮৪ মিনিটে সুলেমানে দিয়াবাতে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ঠিক তিন মিনিট পর জাফর ইকবাল ব্যবধান দ্বিগুণ করে দলের জয় সুনিশ্চিত করেন।

অন্য ম্যাচে আগে গোল করে নবাগত ফর্টিস এফসি জয়ের সুভাস পাচ্ছিলো। ম্যাচ ঘড়ির ৩৮ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে ১০ জন নিয়ে শেখ রাসেল শেষ পর্যন্ত হার এড়িয়েছে। ৯০ মিনিটের সময় এমফন উদোহ লক্ষ্যভেদ করে দলকে এক পয়েন্ট এনে দেন।

ড্র করে ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘শেখ রাসেল শক্তিশালী দল। তাদের বিপক্ষে এগিয়ে থেকেও জয় পাওয়া হয়নি। তবে দল ভালো খেলেছে।’

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম