জানা গেলো মেসির একাকী অনুশীলনের কারণ

তানজীম আহমেদ,দোহা (কাতার থেকে)
২০ নভেম্বর ২০২২, ১৫:৫১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫:৫১

লিওনেল মেসিকে ঘিরে প্রত্যাশা কম নয়। আর্জেন্টাইন সমর্থকরা মনে করছেন, ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরী হয়ে এবার কাতারে ট্রফি উঁচিয়ে ধরবেন তারাই। তাই তো আর্জেন্টাইন বড় তারকার ওপর দৃষ্টি সবার। তবে টানা দুই দিন দলীয় অনুশীলনেই দেখা গেলো না তাকে। চারদিকে ফিস-ফাঁস শুরু হয়েছে- মেসির কী হয়েছে?... আবারও কি চোটে পড়েছেন?

কাতারে এসে কাতার বিশ্ববিদ্যালয়ে তাঁবু গেড়েছে আর্জেন্টিনা। অনুশীলনের জন্য দলের সবকিছু এখানেই হচ্ছে। ঠিক একই জায়গায় রাতের আলোতে দোহা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলনে গা-গরম করেছেন লিওনেল স্ক্যালোনির দল। ১৫ মিনিটের জন্য সংবাদ মাধ্যমকে সুযোগ দেওয়া হয়েছিল আলবিসেলেস্তেদের অনুশীলন সরাসরি দেখার জন্য। সবার আগ্রহও ছিল সাতবারের ব্যালন ডি ও’র জয়ী মেসির অনুশীলন একঝলক দেখার দিকে। যদিও বৃথা গেছে সেই চেষ্টা। টানা দুই দিন দলের সঙ্গে যে অনুশীলনই করেননি তিনি। পরে জানা গেছে, একাকী নিজেকে ধাতস্ত করে নেওয়ার চেষ্টায় ছিলেন আর্জেন্টাইনদের মহাতারকা!

পরে সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গেছে, মেসির চোট বা অন্য কোনও সমস্যা নেই। এ নিয়ে কেউ চিন্তিতও নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ৩৫ বছর বয়সী তারকাকে আলাদা করে রাখা হয়েছে।

শুক্রবার রাতে দলীয় অনুশীলনে না থাকলেও কয়েক জন খেলোয়াড়কে সঙ্গে জিমে ঠিকই সময় কাটিয়েছেন। আজ রাতে আর্জেন্টিনা দলের অনুশীলন রয়েছে। সেখানেও ক্লোজডোর অনুশীলনে মেসির থাকার প্রবল সম্ভাবনা। কারণ, মঙ্গলবারই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের