১০ দিন আগেই মেসির জার্সি বুক করলেন প্রতিপক্ষ ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ২০:০১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২০:০১

আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। ম্যাচের বাকি এখনও ১০ দিন। ওই ম্যচে প্রথমবারের মতো মেসির মুখোমুখি হবেন অ্যাস্টন ভিলায় খেলা পোলিশ ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। ১০ দিন আগেই মেসির জার্সি বুক করেছেন তিনি। ক্লাব সতীর্থ আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজকে বলে দিয়েছেন, খেলার পর মেসির জার্সি তার চাই-ই চাই।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা সত্যিই যে আমি মার্টিনেজকে বলেছি মেসির জার্সিটা যেন আমি পাই। যদি তা সম্ভব হয়।

মেসির ভক্ত হলেও মাঠে ছাড় দেবেন না জানিয়ে রাখলেন ক্যাশ, ‘যখন আমরা মাঠে নামবো তখন আমরা প্রতিপক্ষ। এটা সত্যিই কঠিন ম্যাচ হতে চলেছে’।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই ফুটবলার বলেন, ফুটবল খেলতে শুরু করলে প্রত্যেকেই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। আমিও দেখেছিলাম। চাপ সামলাতে আমার ভালোই লাগে। ইপিএলে খেলতে পারাই একটা সৌভাগ্যের ব্যাপার। বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে চাই। এটাই আমার জীবনের সেরা সময়।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী