উল্টো মেসিকেই চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ওচোয়া

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৬:৪৯আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৫৬

এবারের বিশ্বকাপেও গোলবারের নিচে ম্যাজিক দেখিয়েছেন গুইলার্মো ওচোয়া। পোল্যান্ডের বিপক্ষে রবার্ত লেভানদোভস্কির পেনাল্টি ঠেকিয়েছেন মেক্সিকান গোলকিপার। এবার আরও বড় চ্যালেঞ্জ তার সামনে। সামলাতে হবে লিওনেল মেসিকে। আজ (শনিবার) দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মেক্সিকো। এই ম্যাচের আগে ওচোয়া বরং মেসিকেই চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন!

মেসির বিপক্ষে যেকোনও গোলকিপারকে কঠিন পরীক্ষায় পড়তে হয়। নিজের দিনে আর্জেন্টাইন অধিনায়ক কী করতে পারেন, সেটা সবাই জানেন। ওচোয়ারও অজানা নয়। তবে মেসির সামনে দেয়াল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি এই গোলকিপারের।

কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে না ওচোয়া বলেছেন, ‘মেসির খেলায় ম্যাজিক আছে, ও যেকোনও কিছু করতে পারে। এক মিনিটের মধ্যে সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভালো একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কঠিন হলেও ব্যাপারটি দারুণ। বিশ্বকাপ মঞ্চে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের মুখোমুখি হওয়া দারুণ ব্যাপার।’

নিজের ওপর পূর্ণ আস্থাও আছে ওচোয়ার। তাই মেসিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন তিনি, “আমি ওই শ্রেণির নই, যারা বলে, ‘আমি অমুকের বিপক্ষে খেলতে চাই না, তমুকের বিপক্ষে খেলতে চাই না, কারণ তার বিপক্ষে খেলা কঠিন।’ আমি বরং উল্টো তাদের চ্যালেঞ্জ দিতে চাই। বিশ্বকাপে আমি তাদের (সেরা খেলোয়াড়) বিপক্ষে খেলতে চাই। এবং ভালো ম্যাচ খেলে, তাদের হারাতে চাই।”

/কেআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের