মেসিদের জরিমানা ও গুরুতর শাস্তির হুমকি!

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ২০:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২০:৩৫

চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে ইন্টার মায়ামিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মেক্সিকান ক্লাব মন্টেরি কোচ ফার্নান্দো অর্টিজ। প্রথম লেগের খেলা শেষে মন্টেরির কোচিং স্টাফদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মায়ামি খেলোয়াড়দের। লিওনেল মেসি প্রথম লেগ না খেললেও টানেলে ঘটে যাওয়া এই বাগবিতণ্ডায় জড়ান। 

ওই ঘটনার তদন্ত করতে কনকাকাফকে অনুরোধ করেছিল লিগা এমএক্স ক্লাব। তদন্ত শেষে  মায়ামিকে আর্থিক জরিমানা করা হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি মায়ামিকে আর্থিকভাবে শাস্তি দিয়েছে। তবে স্টেডিয়ামে নিরাপত্তা ঘাটতির কারণে জরিমানার পরিমাণ গোপন রাখা হয়েছে। 

এছাড়া এই কমিটি মায়ামিকে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কনকাকাফ ক্লাব প্রতিযোগিতায় একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও গুরুতর শাস্তি হতে পারে।

ওই ম্যাচটি মায়ামি হেরে গিয়েছিল ২-১ গোলে। দ্বিতীয় লেগেও তারা হার মানে ৩-১ গোলে। দুই লেগে ৫-২ গোলের অগ্রগামিতায় মায়ামিকে বিদায় করে সেমিফাইনালে ওঠে মন্টেরি।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি