পেনাল্টি নিয়ে মেসির কাছে বাজিতে হেরেছি: পোলিশ গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১০:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:১৮

বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। আর সেই ম্যাচেই কিনা বাজে ভুলটা করে বসলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক সুযোগে যে স্পট কিক মহামূল্যবান গোল এনে দিতে পারে। সেই গোলটাই নিদারুণ দক্ষতায় ঠেকিয়ে গ্যালারি স্তব্ধ করে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক সেজনি। অবশ্য এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে মেসির কাছে বাজিতেও হেরেছেন সেজনি।

প্রথমার্ধে বল সংগ্রহ করতে গিয়ে মেসির মুখে আঘাত করে বসেন সেজনি। জুভেন্টাস গোলকিপার সেজনি নিশ্চিত ছিলেন যে, রেফারি হয়তো পেনাল্টির সিদ্ধান্ত দেবেন না। সেই আত্মবিশ্বাসে মেসির সঙ্গে বাজিও ধরে বসেন ওই সময়। কিন্তু রেফারি ড্যানি মেকেলি ভার রিভিউতে পরীক্ষা করে স্পট কিকের সিদ্ধান্তটা ঠিকই দিয়েছেন। বাজিতে হেরে যাওয়া সেজনি পরে বলেছেন, ‘পেনাল্টির আগে মেসির সঙ্গে কথা হয়েছে। তখন ওকে বলছিলাম ১০০ ইউরো বাজি রেফারি পেনাল্টি দেবে না। কিন্তু যা হয়েছে, তাতে আমি মেসির কাছে বাজিতে হেরে গেছি।’

আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। আর সেটা সম্ভব হয়েছে মেক্সিকোর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে। আর এই গোল ব্যবধানটা হেরফের হয়ে যেতো মেসি যদি পেনাল্টিটা নিতে পারতেন! সেটি হয়নি যদিও। তবে বাজিতে হেরে গেলেও মেসিকে কোনও অর্থই দেবেন না সেজনি, ‘আমি জানি না বিশ্বকাপে এসব অনুমোদিত কিনা। হয়তো নিষিদ্ধও হতে পারি, কিন্তু সেসবকে পাত্তা দিচ্ছি না। তবে মেসিকে আমি কিছুই দেবো না। কারণ ওর কাছে যথেষ্ট আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি