ইনজুরিতে ডি মারিয়া!

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০১:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২১:৪৭

পোল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। যেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ডি মারিয়া। ডানপাশ থেকে আক্রমণের দায়িত্বটা দারুণভাবে পালন করেছেন এই মিডফিল্ডার। তারপরও ম্যাচের ৫৯ মিনিটে তাকে উঠিয়ে নিয়ে সবাইকে অবাক করে দেন কোচ লিওনেল স্কালোনি। মূলত উরুর পেশিতে অস্বস্তি অনুভব করাতেই তাকে উঠিয়ে নেন স্কালোনি।

মারিয়ার ইনজুরি নিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সে ভালো আছে সবমিলিয়ে। উরুর ওপরে কিছুটা ব্যথা অনুভব করে। এটা বাড়ার আগেই তাকে আমরা তুলে নেই। সবাই জানে সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন খেলোয়াড়কে মাঠে খেলিয়ে ইনজুরিতে পরানোর ঝুঁকি আমরা নিতে পারি না।’

 ডি মারিয়ার ইনজুরি কতটা গুরুতর সেটি ৪৮ ঘণ্টা না গেলে বোঝা যাবে না। আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ডি মারিয়ারে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। তবে জানা গেছে ডি মারিয়ার পুরোপুরি সুস্থ হতে দুদিনের বেশি লাগবে না। সেই সময় তো আছেই কোচ স্কালোনির হাতে।

 এদিকে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ডি মারিয়ার চোট গুরুতর নয়। তবে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে টিম ম্যানেজমেন্ট। যদিও ডি মারিয়াকে শুরুর একাদশে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচিং স্টাফরা।

/আরআই/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম