পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫

ফুটবল সম্রাট পেলের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে সাও পাওলোর হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে পেলের যে চিকিৎসা চলছে, তাতে ভালোভাবেই সাড়া দিচ্ছেন ফুটবল সম্রাট। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়নি।

গত মঙ্গলবার থেকে সাও পাওলোর হাসপাতালে পেলে। শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সংক্রমণের কারণে পেলেকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ক্যানসারের জন্য কেমোথেরাপিও চলছে। গত বছর সেপ্টেম্বরে তার কোলনের টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এবার শরীরের কোনও অঙ্গে ক্যানসার ছড়িয়েছে, তা হাসপাতাল বা পরিবারের তরফে জানানো হয়নি।

এরইমধ্যে শনিবার ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানায়, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। কোনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কিংবদন্তী ফুটবলার। পেলেকে বর্তমানে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ। যখন রোগীর শরীরে কোনও চিকিৎসা কাজ করে না, তখনই তাকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়। রোগীর শরীরের কষ্ট কমানোর জন্য এই পদ্ধতি। তবে এখনই কিছু জানাতে পারছেন না চিকিৎসকরা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম