সাবেক সতীর্থের খোঁচা

‘রোনালদোকে মুখ গোমড়া করা বন্ধ করতে হবে’

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:২৮

সুইজারল্যান্ডের বিরুদ্ধে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। তার কৌশলে যে ভুল ছিল না তাই প্রমাণ করেছেন রোনালদোর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া গঞ্জালো র‌্যামোসের হ্যাটট্রিক।

রোনালদো জাতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়ার পর তাকে যেন খোঁচাই দিলেন সাবেক সতীর্থ গ্যারি নেভিল। তার সাফ কথা, ‘মুখ গোমড়া করে থাকাটা বন্ধ করতে হবে রোনালদোকে’।

আইটিভি'র সঙ্গে আলোচনায় তিনি বলেন, জুভেন্টাসে বা ম্যানচেস্টার ইউনাইটেডে তার ম্যানেজাররা ভুল হতে পারেন, কিন্তু পর্তুগালের ম্যানেজারও কি ভুল করেছেন তাকে বেঞ্চে বসিয়ে? রোনালদোর বহু সমর্থক আছে যারা তাকে সত্যিটা বলতে চাইছে না। আমার মনে হয় ওর সত্যিটা শোনা উচিত।

নেভিল আরও বলেন, গ্রেট খেলোয়াড়দের মধ্যে ও একজন। কিন্তু শট টার্মে ওকে আরও ভালো করতে হবে। জুভেন্টাসের ম্যানেজার ভুল ছিলেন? ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ভুল? এখন কি পর্তুগালের ম্যানেজারও ভুল করেছেন? এই তিন জনই ওর সঙ্গে একই আচরণ করেছেন।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান