ব্যক্তিগত বিমানে কাতার ছাড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:০৪

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কাতার ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত শনিবার মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জলে মাঠ ছাড়েন রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হলো তাকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছুটা সময় দোহায় কাটিয়ে দেশে ফিরলেন রোনালদো। সোমবার সকালে দোহা থেকে বিশেষ জেটে পর্তুগালের উদ্দেশে রওনা দেন তিনি।

সতীর্থদের সঙ্গে নয়, রোনালদো ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে লিসবনের উদ্দেশে উড়ে গেলেন। কাতারে গ্রুপ লিগের তিনটি ম্যাচে পুরো সময় খেললেও প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রায় পুরোটা সময় রিজার্ভ বেঞ্চে কাটান রোনালদো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে ৫১ মিনিটে মাঠে নামেন তিনি। মরক্কো ম্যাচে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিবাদে জড়িয়ে মৌসুমের মাঝপথে চুক্তি বাতিল করায় সিআরসেভেন আপাতত বিশ্রামে থাকবেন। এরপর কোন ক্লাবে দেখা যাবে সেটা হয়তো জানা যাবে কিছু দিনের মধ্যে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম