শারীরিক অবস্থার অবনতি পেলের

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২, ১২:৩৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১২:৪০

বিশ্বকাপ শেষ হতেই শরীরের সর্বশেষ অবস্থা জানা গেলো পেলের। ব্রাজিল কিংবদন্তির ক্যানসার পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের চিকিৎসা চলছে ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তার হৃদযন্ত্র ও কিডনি ঠিকমতো কাজ না করায় বাড়তি যত্ন ও সেবার প্রয়োজন। 

গত বছরের সেপ্টেম্বরে বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণ করা হয় ৮২ বছর বয়সী পেলের। তার পর থেকে নিয়মিত চিকিৎসার মাঝে রয়েছেন। বিশ্বকাপের সময় থেকে হাসপাতালে রয়েছেন তিন সপ্তাহের বেশি হলো। তার সর্বশেষ অবস্থা নিয়ে মেয়ে কেলি নাসিমেন্তো ইন্সটাগ্রামে জানিয়েছেন, ‘এবার ঘরে আমাদের বড় দিন পালন করা হচ্ছে না। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নানা কারণে আমাদের এখানে থাকাটাই যুক্তিযুক্ত।’

পেলের ভর্তির পর সাও পাউলোর হাসপাতালটি বলেছিল, শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় তিনি ভালোমতোই সাড়া দিচ্ছেন। পাশাপাশি পুনর্মূল্যায়ন চলছিল কেমোর। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম