দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪

গত গ্রীষ্মে শৈশবের ক্লাব ন্যাসিওনালে পাড়ি জমিয়েছিলেন লুইস সুয়ারেজ। সেখানেই থেমে থাকেননি। ১৪ ম্যাচে ৮ গোল করে উরুগুয়ের লিগ শিরোপা জেতাতে অবদান রেখেছেন। নতুন করে উরুগুইয়ান তারকা এবার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে।

সুয়ারেজের ব্রাজিলিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার খবর বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। গ্রেমিওতে শেষ পর্যন্ত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তার চুক্তির আনুষ্ঠানিকতার কথা টুইটারে জানিয়েছে গ্রেমিও, ‘উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা তারকা সুয়ারেজ এখন গ্রেমিওতে। এবার আমাদের জার্সি গায়ে সে তার জয়যাত্রা অব্যাহত রাখবে।’

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে উরুগুয়ে। এই আসরে সুয়ারেজ একটিও গোল পাননি। ক্লাবটি জানিয়েছে, সুয়ারেজের সঙ্গে তাদের চুক্তিটা ২০২৪ সালেল ডিসেম্বর পর্যন্ত।

২০০৬ সালে ন্যাসিওনাল ছেড়ে ডাচ ক্লাব এফসি গ্রোনিনগেনে এক মৌসুম কাটিয়েছিলেন। তার পর চলে যান আয়াক্স আমস্টারডামে। সেখানে ছিলেন ৪ বছর। তার পর ২০১১ সালে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল তুুলে নেয় তাকে। সেখানে তিন মৌসুম কাটানোর পর স্পেনে বার্সেলোনায় খেলেছেন ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত। তার পর গত মৌসুমের শেষ পর্যন্ত কাটিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম