প্রথম আন্তর্জাতিক নারী রেফারিও পেলো সৌদি

স্পোর্টস ডেস্ক 
০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:০০

ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক হতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। কিছু দিন আগে ক্রিস্তিয়ানো রোনালদোকে সৌদির ক্লাব ফুটবলের জন্য দলে ভিড়িয়েছে। এবার সৌদি আরব থেকে প্রথম আন্তর্জাতিক নারী রেফারিও পাচ্ছে তারা। ফিফা থেকে নিয়োগ পাওয়া রেফারির নাম আনুদ আল আসমারি। 

সৌদি আরব থেকে নিয়োগ পাওয়া ৮ জনের আন্তর্জাতিক রেফারির প্যানেল ঘোষণা করা হয়েছে। সেখানে একমাত্র নারী রেফারি হলেন আসমারি। ইতিহাসের অংশ হয়ে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘সৌদি আরবে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথম নারী রেফারির আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

তাকে প্রশ্ন করা হয়েছিল ছেলেদের ম্যাচ তিনি কীভাবে পরিচালনা করবেন। ৩৪ বয়সী আসমারি জানিয়েছেন, সৌদি ফুটবল সংস্থা এই ধরনের ম্যাচ পরিচালনার অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই ভাবতে চান না।   

আসমারি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন রেফারি হিসেবেই। ২০১৮ সালে সৌদি জাতীয় নারী ফুটবল দলের কিছু ম্যাচ পরিচালনা করেছেন তিনি।  

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আসার পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে দেশটিতে। তার কারণে ক্রীড়াক্ষেত্রে মেয়েদের জন্য একের পর এক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। গত বছরের নভেম্বরে চালু হয়েছে মেয়েদের ফুটবল লিগ। তারপর গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অভিষেকে মেয়েদের জাতীয় ফুটবল দল সেশেলসকে ২-০ গোলে হারিয়েছে। যাদের কোচিংয়ের দায়িত্বে জার্মান মনিকা স্টাপ। সৌদি আরব আবার ২০২৬ মেয়েদের এশিয়া কাপের আয়োজক হওয়ার আগ্রহও দেখিয়েছে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের