পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ানের জোড়া গোলে জিতলো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ২০:৩৯ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০:৩৯

আগে গোল করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিপক্ষ তো জায়ান্ট বসুন্ধরা কিংস। পিছিয়ে থেকেও হতোদ্যম হয়নি। ঠিকই ম্যাচে ফিরেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তনের জোড়া গোলে। শেষতক বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার (৬ জানুয়ারি) ম্যাচ শুরুর ১০ মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। ল্যান্ড্রি এনডিকুমানা গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের ৩৫ মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্টে দোরিয়েল্তন সমতায় ফেরে। যোগ করা সময়ে আশরফ গফুরভের অ্যাসিস্টে দোরিয়েল্তনের লক্ষ্যভেদে বসুন্ধরা এগিয়ে যায়।

ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে মতিন মিয়া দলের হয়ে তৃতীয় গোল করে জয় আরও সুনিশ্চিত করেন।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায়। আর চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে শেখ জামালের সঙ্গে।

৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বসুন্ধরা শীর্ষে। সমান ম্যাচে শেখ জামাল ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে শেখ রাসেল ৬ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম আবাহনী তিন ম্যাচে ২ ও মুক্তিযোদ্ধা ৪ ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত