হেরে বার্সাকেই সুযোগ করে দিলো রিয়াল!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলে শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু তাদের কাছে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়ে ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোস। তাদের হার বরং বার্সেলোনাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। 

ভিয়ারিয়াল শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে পিনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ৬০ মিনিটে তাদের হ্যান্ডবলের সুবাদে স্পট কিক থেকে সমতা ফেরায় মাদ্রিদের অভিজাতরা। গোলটি করেন কারিম বেনজিমা। অবশ্য এর তিন মিনিট পর পেনাল্টি পায় ভিয়ারিয়ালও। আলাবার হ্যান্ডবলে স্পটকিক থেকে স্কোরলাইন ২-১ করেন মরেনো।

১৬ ম্যাচে ৮ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলা বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

ম্যাচ শেষে আবার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন ভিয়ারিয়ালের কাছে তার দল পাত্তাই পায়নি, ‘আমরা আসলে ওদের মতো খেলতেই পারিনি। বিশেষ করে ডিফেন্সে খুবই বাজে অবস্থা ছিল আমাদের। আমরা চেষ্টা করলেও মাঝমাঠে খুব বেশি উন্মুক্ত ছিলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম