রোনালদো-জর্জিনার বেলায় চোখ বন্ধ করে থাকবে সৌদি

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

ব্যাপারটা এমন নয় রোনালদো সৌদি আরবের আইন ভঙ্গ করেছেন। ইউরোপীয় ঘরানার জীবনযাপনে অভ্যস্ত পর্তুগিজ তারকার ব্যাপারে খুব ভালো করেই অবগত সৌদি আরবের ক্লাব আল নাসর। না হলে নিজেদের আইন তোয়াক্কা না করে তাকে কেনই বা রক্ষণশীল দেশটায় কিনে আনা? এটা ঠিক, সৌদি আরবের আইন অনুযায়ী তাদের লিভ টুগেদার সম্পর্কটা ‘বিবাহ-বহির্ভূত’। কিন্তু সৌদি আরবের আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে চোখে পর্দা দিয়ে রাখবে সৌদি কর্তৃপক্ষ। অর্থাৎ কোনও ঝামেলা ছাড়াই সেখানে থাকতে পারছেন সিআরসেভেন। 

বার্তা সংস্থা ইএফইকে এক স্বস্তির খবরই দিয়েছেন এক আইনজীবী। এক্ষেত্রে পর্তুগিজ তারকা যে কোনও ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন না সেটা এভাবেই বলেন তিনি, ‘এটা ঠিক বিয়ের চুক্তি ছাড়া সহবাস সৌদির আইনে নিষিদ্ধ একটি ব্যাপার। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে কাউকে আইনের আওতায় না আনার এবং চোখে পর্দা দিয়ে থাকার নীতি অনুসরণ করছে। মূলত এসব আইন তখনই প্রয়োগ হয়, যখন কোনও ঝামেলা বা অপরাধের ঘটনা ঘটে।’  

কয়দিন আগেই রোনালদো আল নাসরে রাজসিক অভ্যর্থনা পেয়েছেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় সেখানে অভিষেকটা বিলম্বিত হচ্ছে। গোল ডটকমের নতুন খবরে বলা হচ্ছে, ক্রিস্তিয়ানো রোনালদো হয়তো ২২ জানুয়ারি আল নাসরে অভিষেক ম্যাচটি খেলতে নামবেন। সেদিন তাদের প্রতিপক্ষ আল ইত্তিফাক। এর আগে ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার সম্ভাবনা আছে তার।   

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী