জিদানের অসম্মানে চটেছেন এমবাপ্পে  

স্পোর্টস ডেস্ক 
০৯ জানুয়ারি ২০২৩, ১৩:৪৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৩:৪৮

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর অনেক দিন ধরেই কোচিং থেকে দূরে ফরাসি কিংবদন্তি জিদান। গুঞ্জন ছিল ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে পারেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী। কিন্তু দিন কয়েক আগে পুরনো কোচ দিদিয়ের দেশমকেই নতুন করে ফরাসি ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে। ইস্যুটা থেমে যেতে পারতো এখানেই। কিন্তু জিদানকে অসম্মান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত। 

আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেছেন, ‘আমি ভালো করেই জানি জিদান কোচিংয়ের আলোচনায় সব সময় ছিল। তার অনেক সমর্থক। অনেকে আবার দেশমের চলে যাওয়ার অপেক্ষায়। কিন্তু দেশমের কেউ নিন্দা করতে পারবে? কেউ না।’

এর পরেই তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু দেশমকে ফ্রান্সের কোচ হিসেবে রাখা হয়েছে। ফলে জিদান এখন ব্রাজিলের দায়িত্ব সামলাতে পারেন কিনা। জবাবে বিন্দুমাত্র সম্মান দেখিয়ে কথা বলেননি গ্রায়েত, ‘আমার তাতে কিছু যায় আসে না। সে যেখানে খুশি যাক। এটা আমার ব্যাপার না। আমি তার সঙ্গে কখনো দেখা করিনি। আর দেশমকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তাও করিনি। জিদান যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে আমি তার ফোন ধরবো না।’ 

ফরাসি ফুটবল প্রধানের এই মন্তব্য প্রচার হতেই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একজন কিংবদন্তির প্রতি ন্যূনতম সম্মান না দেখানোয় ভীষণ চটেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেও। তিনি তো টুইটারে এভাবেই লিখেছেন, ‘জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে এভাবে অসম্মান করতে পারি না।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম