কুল-বিএসজেএ মিডিয়া কাপ

কোয়ার্টার ফাইনালে বাংলা ট্রিবিউনের প্রতিপক্ষ বৈশাখী টিভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩০

কুল-বিএসজেএ মিডিয়া কাপে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। আজ সোমবার সুপার সিক্সটিনের ম্যাচগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত হয়েছে। সুপার সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বৈশাখী টিভি, চ্যানেল আই, বাংলা ট্রিবিউন, জাগো নিউজ, আরটিভি, ডেইলি স্টার, কালবেলা ও ডিবিসি।

মঙ্গলবার সকাল দশটায় দুই মাঠে মুখোমুখি হবে আরটিভি, ডেইলি স্টার, কালবেলা ও ডিবিসি। আরটিভির প্রতিপক্ষ কালবেলা এবং ডেইল স্টার মুখোমুখি হবে ডিবিসির। সকাল ১১টায় মাঠে নামবে বাংলা ট্রিবিউন ও বৈশাখী টিভি। অপর মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে চ্যানেল আই ও জাগো নিউজের ম্যাচ।

স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল মাঠে গড়িয়েছে গত শনিবার। টুর্নামেন্টে ৩২টি মিডিয়া হাউজ অংশ নিয়েছে।

আজ ২৩ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত  গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলা ট্রিবিউন ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে সময়ের আলোকে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম আসিফ। দিনের দ্বিতীয় ম্যাচে চ্যানেল আই ২-১ গোলের ব্যবধানে টি-স্পোর্টসকে হারিয়েছে। বিজয়ী দলের মিলন মল্লিক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে ডেইলি স্টারের কাছে ১-০ গোলে হেরেছে এটিএন বাংলা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক সামামা। ম্যাচে সেরাও তিনি। দিনের চতুর্থ ম্যাচে ডিবিসি ২-০ গোলে পরাজিত করেছে ঢাকা ট্রিবিউনকে। ম্যাচ সেরা হয়েছেন শেরিক।

পঞ্চম ম্যাচে শক্তিশালী দল জাগোনিউজ ৩-০ গোলের বড় ব্যবধানে যুগান্তরকে হারিয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড় মনিরুজ্জামান উজ্জল। ষষ্ঠ ম্যাচে বৈশাখী টিভি ২-০ গোলে জনকণ্ঠকে হারিয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বৈশাখীর জাহিদ।  সপ্তম ম্যাচে কালবেলার কাছে ১-০ গোলে হেরেছে সমকাল। ম্যাচে একমাত্র গোলটি করে সেরা খেলোয়াড় হয়েছেন মমিনুল মমিন। দিনের শেষ ম্যাচে আরটিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ম্যাচটি জিতে আর টিভি। ম্যাচ সেরা খেলোয়াড় গোলরকক্ষক শরিয়ত খান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম