নেশন্স লিগে আবার স্পেনের সামনে ইতালি

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩৯

চূড়ান্ত হয়ে গেছে নেশন্স লিগের সেমিফাইনালের ড্র। স্বাগতিক নেদারল্যান্ডস মুখোমুখি হবে কাতার বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ী ক্রোয়েশিয়ার। গতবারের মতো এবারও ইতালি মুখোমুখি স্পেনের।

গত বছর ‘এ’ লিগে চার গ্রুপের সেরা চারটি দল হিসেবেই মিনি টুর্নামেন্টের শেষচারে অংশ নিতে যাচ্ছে তারা।

বুধবারের এই ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে উয়েফার হেড কোয়ার্টারে। ড্র অনুযায়ী রটারডামে ক্রোয়েশিয়া ১৪ জুন ডাচদের আতিথ্য নেবে। তার পর দিন এনশেডে মুখোমুখি হবে ইতালি-স্পেন। বিজয়ী দুই দল তার পর ১৮ জুন শিরোপা মঞ্চে মুখোমুখি হবে। একই দিন হবে তৃতীয়স্থান নির্ধারণী।

এবারের আসরটি ইতালির প্রতিশোধ নেওয়ার মঞ্চ। সর্বশেষ আসরের সেমিফাইনালে স্বাগতিক ইতালিকে বিদায় দিয়েছিল স্প্যানিশ দল। মিলানে ফেরান তোরেসের জোড়ায় তারা আজ্জুরিদের ২-১ গোলে হারিয়েছিল। তার পর অবশ্য ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্স আপ হয়েই স্পেনকে সন্তুষ্ট থাকতে হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম