ভারতের বিপক্ষে শামসুন্নাহারকে নিয়েই খেলছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০১

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুরুতে চোট ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৪৪ মিনিটে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহারকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তার পর আর মাঠেই নামা হয়নি। তবে হাসপাতাল থেকে ঘুরে এসে পরের দিন সকালে ঠিকঠাক অনুশীলনে ফিরতে দেখা গেছে তাকে। ভারতের বিপক্ষে মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শক্তিশালী ভারতের বিপক্ষে অধিনায়ককে নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

রবিবার বিকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে দলের অনুশীলনে দেখা গেছে শামসুন্নাহারকে। জার্সির সঙ্গে জ্যাকেট পরে গা-গরম করে নিয়েছেন। শুটিং অনুশীলনও করতে দেখা গেছে তাকে। নেপালের বিপক্ষে দুটি গোলের একটি এসেছে অধিনায়কের পা থেকেই। তাছাড়া শামসুন্নাহার যতক্ষণ মাঠে ছিলেন, পুরো দল একই ছন্দে খেলেছে। অধিনায়কের মাঠ ছেড়ে যাওয়ার পরই কিছুটা ছন্দপতন হয়েছে স্বাগতিকদের খেলায়।

বাংলাদেশ দলের কোচ ছোটন তাই শামসুন্নাহারকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করার ঘোষণা দিয়েছিলেন। একদিন আগে বলেছিলেন, ‘শামসুন্নাহার আজ মাঠে এসেছে। সে অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আল্লাহর রহমতে ভালো আছে, তার কোনও সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমরা শেষ পর্যন্ত ওর অবস্থা দেখবো। পুরোপুরি ফিট হলেই একাদশে রাখা হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী