১৬ গোল খাওয়া ভুটানকে সমীহ করছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪২

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ। অপেক্ষাকৃত দুর্বল ভুটানের বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেলেই ফাইনালে জায়গা করে নেবে। বাংলাদেশকে আশান্বিত করছে ‍টুর্নামেন্টে ভুটানের বাজে পারফরম্যান্স। কেননা, এখন পর্যন্ত দুই ম্যাচে ১৬ গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। বিপরীতে চার পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে স্বাগতিক বাংলাদেশ।

তবে যত সহজ বলা হোক না কেন, বাংলাদেশ শিবির প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। ১৬ গোল হজম করা ভুটানকে সমীহই করছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ জিতে ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে যেতে চাইছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘ভুটানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা নিজেদের খেলাটা খেলবো। জয় নিয়েই ফাইনালে যেতে চাই।’

অপর দিকে গোলের পর গোল হজম করেও হতোদ্যম নয় ভুটান। কোচ কারমা ডেমা দুই ম্যাচ হেরেও লিগ পর্বের শেষ ম্যাচে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘বাংলাদেশ ভালো খেলছে, সাফে তো শীর্ষে আছেই। আমরা এই টুর্নামেন্টে ১৬ গোল হজম করেছি। তবে আমাদের দল ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছে। কিছু খেলোয়াড় চোটে পড়েছে, এখানকার টার্ফও সুবিধার নয়। শেষ ম্যাচে ভালো খেলার লক্ষ্য। এখন কতদূর কী করতে পারবো বলা কঠিন।’

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে নেপালের। ভারত এক পয়েন্ট পেলেই ফাইনালে যাবে। নেপালের অবশ্য জয় প্রয়োজন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান