যে কারণে শামসুন্নাহারের ভক্ত হয়ে উঠেছে ভুটানের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০২

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুরু থেকে দুর্দান্ত খেলছেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার। চোট পেয়েও হাসপাতাল থেকে ফিরে মাঠের পারফরম্যান্সে একটুও হেরফের হয়নি। এই তো রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন।

ভুটানের বিপক্ষে ৫ গোলের তিনটি শামসুন্নাহারের। ম্যাচজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন। ছিলেন দলের অন্যতম প্রাণভোমরা। লাল-সবুজ দলের ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে ভক্ত হয়ে উঠেছেন ভুটানের খেলোয়াড়রা। তাই শামসুন্নাহারের সঙ্গে ছবি তুলে রাখতে ভোলেননি তারা।

তাই ম্যাচ শেষে প্রশংসা করতে কার্পণ্য করেননি বাংলাদেশ দলের কোচ ছোটন,‘শামসুন্নাহার চোট পাওয়ার পর আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। তখনও বলেছি, ওকে আমার দরকার, কেননা, সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর থাকাটা দলে অনেকটা উদ্দীপনা তৈরি করে, ওর অভাবও আমরা অনুভব করি। অবশ্যই বলার অপেক্ষা রাখে না, শামসুন্নাহার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক শামসুন্নাহারকে ১০-এ ৯ দেবো, ফরোয়ার্ড শামসুন্নাহারকেও ১০-এর মধ্যে ৯ দেবো।’

ছোটনের কাছে তো বটেই, প্রতিপক্ষ ভুটানের খেলোয়াড়দের মনোযোগও কেড়েছেন শামসুন্নাহার। ম্যাচ শেষের ওই দৃশ্যের প্রসঙ্গ টেনে বাংলাদেশ কোচ বলেছেন,‘আমি যতটুকু শুনেছি, ভুটানের প্রতিটি খেলোয়াড় বিশেষ করে শামসুন্নাহারের ভক্ত। ওরা ছবি তোলার জন্য খুব অনুরোধ করেছে। শামসুন্নাহারও ওদের সঙ্গে ছবি তুলেছে।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি