ফ্রেঞ্চ কাপ থেকে মেসিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩

নতুন বছরে এখনও নিজেদের পুরোপুরি খুঁজে পায়নি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।  ফ্রেঞ্চ কাপ থেকে তাদের বিদায় দিয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই। শেষ ষোলোয় পিএসজিকে তারা ২-১ গোলে হারিয়েছে।

অথচ কিছুদিন বাদে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে মেসি-নেইমাররা। এর আগে এমন হার তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছে।

অবশ্য কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট ২০১১ সালে পিএসজির মালিকানা কিনে নেওয়ার পর মাত্র দুবার তাদের হারাতে পেরেছে মার্শেই। ফরাসি জায়ান্টদের হারিয়ে এবার তারা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

কিলিয়ান এমবাপ্পে চোটে থাকায় তার অনুপস্থিতি ভালোভাবেই অনুভূত হয়েছে। ৩১ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে গেছে মার্শেই। রামোসের ফাউলের সুযোগে স্পট কিক পায় তারা। সুযোগ পেয়ে সেটি কাজে লাগিয়েছেন সানচেস।

প্রথমার্ধের শেষ দিকে যোগ হওয়া দ্বিতীয় মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন রামোস। নেইমারের কর্নার থেকে দারুণ এক হেডে জাল কাঁপিয়ে দলকে সমতায় ফিরিয়েছেন। পিএসজি এর কিছুক্ষণ পর ব্যবধান বাড়িয়ে নিতে পারতো। কিন্তু নেইমারের শট গিয়ে আঘাত করেছে পোস্টে।

শেষটা আরও জমে ওঠে মার্শেই স্কোর লাইন ২-১ করলে। ৫৭ মিনিটে দোনান্নারুম্মাকে পরাস্ত করে হাফভলিতে জাল কাঁপিয়েছেন ম্যালিনোভস্কি।     

ম্যাচে ফিরতে মরিয়া পিএসজি শেষ দিকে কম চেষ্টা করেনি। মার্শেই অবশ্য ভালোভাবেই স্নায়ু চাপের মুহূর্তটা সামাল দিয়েছে। তাছাড়া যোগ হওয়া সময়ে হতাশ হতে হয়েছে ফরাসি জায়ান্টদের। অফসাইডে রামোসের একটি গোল বাতিল হয়েছে।  

ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে আজকেই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম