সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়ন নারী দলকে বিসিবির অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০

ঘরের মাঠে হওয়া প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারও তারা প্রমাণ করেছে, দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশই। এমন জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিও এই আনন্দে সামিল হয়েছে। সাফজয়ী মেয়েদের অভিনন্দন জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান লিখেছেন, ‘এই জয় আবারও প্রমাণ করলো দক্ষিণ এশিয়ায় আমাদের মেয়েরাই সেরা।’

সিনিয়রদের সাফ টুর্নামেন্টেই নয়, মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টেও বাংলাদেশ রাজত্ব করছে। গত বছর সিনিয়র দল সাফ জিতেছিল। এরই ধারাবাহিকতায় জুনিয়র দলও একই পথে হাঁটলো। বিষয়টি উল্লেখ করে বোর্ড প্রধান আরও বলেছেন, ‘এমন জয় গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো কাজের ফল। আমার কোনও সন্দেহ নেই, এই ধরনের পারফরম্যান্স বাংলাদেশের সকল খেলায় নারীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।’

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আইপিএল ফাইনালের দিনে আইসিসির সভায় কেন নেই বাংলাদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম