ফিরেই দিয়াবাতের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭

প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের হারিয়ে খুঁজছিল ঐতিহ্যবাহী মোহামেডান। টানা ছয় ম্যাচ হার কিংবা ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। অষ্টম ম্যাচে এসে আবার ঘুরে দাঁড়িয়েছে শফিকুল ইসলাম মানিকের দল। মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতের হ্যাট্রটিকে নবাগত উত্তরা এফসিকে তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে।

ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিয়বাতেকে আটকানোর কৌশল জানা ছিল না উত্তরার। চোট থেকে ফিরেই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে একের পর এক গোল করেছেন। ২১, ৩৫ ও ৭০ মিনিটে গোলের পর হ্যাটট্রিক করেছেন। এছাড়া ফেবলেস ৬৩, আরিফ হোসেন ৮০ ও সাজ্জাদ হোসেন ৮৭ মিনিটে একটি করে গোল করে ব্যবধান বাড়িয়ে গেছেন।

দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে আরেক নবাগত ফর্টিস এফসিকে। ম্যাচ ঘড়ির ৫ মিনিটে জামাল ভূঁইয়া সরাসরি ফ্রি-কিক না নিয়ে বুদ্ধিদ্বীপ্ত ক্রস করলে বক্সের ভেতরে থেকে লক্ষ্যভেদ করেছেন চার্লস দিদিয়ের। বাকি সময়টুকুতে আর কোনও গোল হয়নি।

লিগ টেবিলে মোহামেডান ৮ ম্যাচে দ্বিতীয় জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এফসি উত্তরা সমান ম্যাচে সাত হার ও এক ড্রয়ে আগের এক পয়েন্ট নিয়ে তলানিতে। শেখ রাসেল চতুর্থ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট তৃতীয় স্থানে উঠে এসেছে। ফর্টিস এফসি দ্বিতীয় হারে আগের ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম