ফিফার বর্ষসেরার লড়াইয়ে মেসি-বেনজেমা-এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক 
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯

৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের ট্রফি জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে আলবিসেলেস্তারা। কাতারের মাঠে ৩৫ বছর বয়সী ফুটবলারের জাদুকরী পারফরম্যান্স এখনও সমর্থকদের চোখে জ্বলজ্বল করছে। তাই তো দলকে তৃতীয় বিশ্বকাপ উপহার দেওয়া মেসি আরও একবার ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তার সঙ্গে আছেন আরও দুজন। লড়াইয়ে আছেন দুই ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ২০২২ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য এই তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এই পুরস্কারের জন্য ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত খেলার পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। বিবেচনায় প্রথমে ১৪ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছিল।  এর মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিকদের ভোট নেওয়া হয়েছে। এ ছাড়া ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

তিন জনের মধ্যে কে সেরা হবেন তা জানা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি। প্যারিসে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।

/টিএ/এফআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের