জয়ের পর ১১ পয়েন্টে এগিয়ে গেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০

২০১৯ সালের পর লিগ শিরোপা জেতা হয়নি বার্সেলোনার। ভাগ্যের চাকা বোধহয় এবার ঘুরতে যাচ্ছে। লা লিগায় সর্বশেষ ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে টেবিলে ১১ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে তারা। 

রবের্ত লেভানদোভস্তি শুরুর দিকেই জাল কাঁপাতে পারতেন। কিন্তু প্রতিপক্ষ গোলকিপার পেপে রেইনার কাছে সরাসরি শট নেওয়ায় সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তবে সফল পাস দেওয়ার ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল পোলিশ তারকার। ১৮ মিনিটে তার অ্যাসিস্টেই জয়সূচক গোলটি করেছেন পেদ্রি।

আট মিনিট পর বার্সার সমন্বিত আক্রমণ থেকে আবারও গোল করার সুবর্ণ ছিল লেভানদোভস্কির। কিন্তু রেইনা বুদ্ধিদীপ্ত চেষ্টায় রুখে দেন তার শট। 

অথচ পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল স্বাগতিক ভিয়ারিয়াল। কিন্তু সুবর্ণ সুযোগগুলো তৈরি করতে পেরেছে কাতালান জায়ান্টরাই। আক্রমণ-প্রতিক্রমণে জমে ওঠা খেলায় রাফিনহা ও লেভানদোভস্কি বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর কাছে চলে এসেছিলেন। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। পাশাপাশি কড়া ট্যাকলের ছড়াছড়িও ছিল। ৩৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রান্সিস কুকেলিন। তবে পরিস্থিতি সামাল দিতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেস ৮টি হলুদ কার্ড বের করেছেন। দুই দলই কার্ড দেখেছে ৪টি করে।

এই জয়ে ২১ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়ালো ৫৬ পয়েন্টে। তারা অবস্থান করছে শীর্ষে। দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী