ড্রেসিং রুমে ঝামেলার কথা স্বীকার করেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক 
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৮

নেইমারকে ঘিরে গুঞ্জন রটেছিল ফরাসি মিডিয়ায়। তবে সেটা যে রসিয়ে রসিয়ে তুলে ধরা হয়েছে সেটা বোঝা গেলো ব্রাজিলিয়ান তারকার স্বীকারোক্তিতে।

শনিবার ফরাসি সংবাদ মাধ্যম জানায়, মোনাকোর কাছে ৩-১ গোলে পিএসজির হারের পর ড্রেসিং রুমে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। আর সেটা হয়েছে সতীর্থ এবং পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগে নেইমার এই বিষয়ে মুখ খুলেছেন।

যেহেতু বায়ার্ন মিউনিখ ম্যাচ ছাপিয়ে বিতর্কিত এই প্রসঙ্গও প্রাধান্য পেয়েছে। সেখানে তিনি বলেছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে তার তর্ক হয়েছিল। তবে ঘটনার ব্যাখ্যায় আরও বলেছেন, ‘আসলে এসব হয়। হালকা তর্ক, যেহেতু আমাদের মতের মিল হচ্ছিল না। এটা ফুটবলেরই অংশ। এটা প্রতিনিয়ত হয় এবং আমি এসব পছন্দ করি।’

এই ধরনের তর্কে জড়ানোতে প্রেমিকার সম্পর্কের সঙ্গে মিল খুঁজে পান পিএসজি তারকা। তার মতে, ‘এটা বলা যায় প্রেমিকার সঙ্গে আমার সম্পর্কের মতো। ফুটবল শুধু ভালোবাসা আর বন্ধুত্বের প্রতীক নয়। এখানে শ্রদ্ধাও আছে। ফলে এই ধরনের তর্ক, মতের অমিল ফুটবলের উন্নয়নের জন্যও প্রয়োজন।’

পিএসজিতে আসার পর থেকে নেইমারকে নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে। তাতে ভীষণ বিরক্ত এই ব্রাজিলিয়ান। তিনি প্রশ্ন তুলেছেন, এসব মিডিয়াতে আসে কীভাবে, ‘আসলে এসব খবর মিডিয়াতে আসে অন্য উদ্দেশ্যে। আমার এখানে আসার পর থেকেই দেখা গেছে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আমাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন রটতে। এটা খুব দুঃখজনক যে এই ধরনের বিষয় দুইপক্ষের মাঝে থাকা উচিত। আমাদের বিষয়টা এভাবে দেখা উচিত যে পরিবার-বন্ধুদের জন্য এসব বিষয় বাইরে আসা উচিত নয়।’        

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী