ড্রয়ের পর রেফারির সমালোচনায় জাভি-টেন হাগ

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও লাভ হয়নি বার্সেলোনার। নক আউট পর্বের প্লে অফের প্রথম লেগে ম্যানইউ দ্রুত ঘুরে দাঁড়ানোয় ম্যাচটা নিষ্পত্তি হয়েছে ২-২ ড্রয়ে। ৪টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। অবশ্য ম্যাচের পর রেফারিংকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দুই দলের কোচ।

ম্যানইউ কোচ এরিক টেন হাগ মনে করেন, যে সময় পর্যন্ত তারা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। তখন রেফারি মারিয়ানির একটি সিদ্ধান্ত পরে ম্যাচের ওপর বড় প্রভাব ফেলেছে। ওই সময় গোলমুখে অগ্রসর হওয়ার মুহূর্তে কড়া চ্যালেঞ্জে মার্কাস রাশফোর্ডকে ফেলে দেন কুন্দে। রেফারি তখন কোনও সিদ্ধান্ত না দিয়ে ম্যাচ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। তবে ওই ঘটনার প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেছেন টেন হাগ। ম্যাচের পর ইতালিয়ান রেফারির সমালোচনা করেছেন তিনি, ‘যদি বলি ওই সময় একটা ঘটনা ম্যাচের ওপর বড় প্রভাব ফেলেছে। ২-১ গোলে এগিয়ে যাওয়ার সময় রাশফোর্ডের ওপর সেটা পরিষ্কার ফাউল ছিল। এটা আলোচনার বিষয় ঘটনাটা বক্সের বাইরে নাকি ভেতরে ঘটেছিল। তবে নিশ্চিত রেড কার্ড পাওয়ার মতো অপরাধ।’      

রেফারিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না বার্সা কোচ জাভি হার্নান্দেসও। ফ্রেদের হ্যান্ড বলের ঘটনায় পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। তার কথা, ‘আমার চোখে এটা পেনাল্টি ছিল। পরিষ্কার পেনাল্টি। কারণ ফ্রেদের বাহুর পজিশন স্বাভাবিক মনে হয়নি। এমন ঘটনা ইন্টার মিলানের বিপক্ষেও দেখেছি। এখন এখানে হলো। অবিশ্বাস্য যে পেনাল্টি দেওয়া হয়নি।’

৫০ মিনিটে বার্সার আলোনসোর গোলের পর ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ৫২ মিনিটে তাদের সমতায় ফেরান রাশফোর্ড। ৫৯ মিনিটে কুন্দের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় টেন হাগের দল। তবে ৭৬ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম