নিজেকে ভাগ্যবান মনে করেন মেসি

স্পোর্টস ডেস্ক 
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০২

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে এটা অনুমিতই ছিল। তাই ফিফা বর্ষসেরা ফুটবলারের নামটি চমকপ্রদ হয়ে আসেনি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতে উঠেছে ফিফা দ্য বেস্টের খেতাব। তাও আবার কিলিয়ান এমবাপ্পে ও কারিম বেনজিমাদের হারিয়ে।

মেসির হাত ধরে ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচেছে আর্জেন্টিনার। তাতে প্রথম বিশ্বকাপ ট্রফি জেতা হয়েছে মেসিরও। স্বপ্নের মতো একটি বছর কাটিয়ে আর্জেন্টাইন খুদে জাদুকরের আনন্দ আর ধরে না। বর্ষসেরা হয়ে বলেছেন, ‘আশ্চর্যজনক বলা যায়। সত্যিকার অর্থে অসাধারণ একটি বছর কেটেছে। এই পুরস্কার জেতা এবং এখানে উপস্থিত থাকতে পারা আমার জন্য সম্মানের।’

পুরস্কার অনুষ্ঠানে মেসি ক্লাব সতীর্থ এমবাপ্পের পাশে বসেছিলেন। ফিফা দ্য বেস্টের পুরস্কার মেসির জীবনে দ্বিতীয় বর্ষসেরার পুরস্কার। সর্বশেষ এবং প্রথমটি এসেছিল ২০১৯ সালে। তাছাড়া রেকর্ড ৭টি ব্যালন ডি’অরও রয়েছে তার দখলে। সার্বিক অর্জনের পর কোচ, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘আমি কোচ স্ক্যালোনি ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ, তাদের অবদান ছাড়া এখানে আজ উপস্থিত হতে পারতাম না।’

ক্লাব ক্যারিয়ারে সব কিছু জেতা হলেও যে মাপকাঠিতে একজন ফুটবলার উচ্চ শিখরে পৌঁছায় সেই বিশ্বকাপ ট্রফিটাই ছিল না আর্জেন্টাইন তারকার। ২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও ব্যর্থ হয়ে ফিরেছেন। অবশেষে ২০২২ বিশ্বকাপে এসে অসাধ্য সাধন করেছেন। মেসি মনে করেন তিনি যথেষ্ট ভাগ্যবান বলেই এটি সম্ভব হয়েছে, ‘এমন একটা স্বপ্ন বাস্তবে অর্জিত হয়েছে, যার অপেক্ষায় অনেক দিন ছিলাম। অবশেষে সেটা পূরণ হয়েছে। অনেকের জন্য এটা স্বপ্ন। খুব কম লোকই তা পায় এবং আমি যথেষ্ট ভাগ্যবান বলে সেটা করতে পেরেছি।’

কাতার বিশ্বকাপে ৭ গোল করেছেন মেসি। রোমাঞ্চকর ফাইনালে আছে জোড়া গোল! এই মৌসুমে ২৭ ম্যাচে তার গোল ১৬টি। অ্যাসিস্টও করেছেন ১৪টি।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের