পিছিয়ে পড়েও এফএ কাপের কোয়ার্টারে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৩, ১০:১৯আপডেট : ০২ মার্চ ২০২৩, ১০:২৩

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ঘুরে দাঁড়ালো তারা। ৩-১ গোলে জিতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে এরিক টেন হ্যাগের শিষ্যরা। বুধবার অন্য ম্যাচে হেরে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট টটেনহ্যাম হটস্পার।

তিন দিন আগে লিগ কাপ জিতেছিল ম্যানইউ। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ধাক্কা খায় তারা। ৫৪তম মিনিটে সাইদ বেনরাহমার গোল তাদের পেছনে ফেলে। কিন্তু ওয়েস্ট হ্যামের নায়েফ আগুয়ার্ডের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ইউনাইটেড। শেষ দিকে আলেজান্দ্রো গারাঞ্চো ও ফ্রেড নিশ্চিত করেন তাদের শেষ আটে খেলা।

ম্যাচ শেষে টেন হ্যাগ বলেছেন, ‘জেতার জন্য এই দলের ঘুরে দাঁড়ানোর স্পৃহা ও বিশ্বাস ছিল অবিশ্বাস্য।’

গত ২২ বারের সফরে ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র একটি জেতা ওয়েস্ট হ্যাম ম্যানইউর ডিফেন্ডিংয়ের ভুলের সুযোগ আদায় করে নেয় ভালোভাবে। বাঁ প্রান্তের টাচলাইনে বল নিয়ে খেলছিলেন টমাস সোসেক। থ্রো ইন হয়েছে ভেবে ম্যানইউর খেলোয়াড়রা আপিল করেন। সুযোগ বুঝে সোসেক পাস দেন বেনরাহমাকে, উঁচু শটে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন তিনি।

কিছুক্ষণ পরেই সমতা ফেরানোর উদযাপন করেছিলেন ম্যানইউর খেলোয়াড়রা। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক থেকে কাসেমিরোর হেড জালে জড়ায়। কিন্তু ভিএআরে ব্রাজিলিয়ানের অফসাইড হয়।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা জেগেছিল। কিন্তু ৯০ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গারাঞ্চো প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় বল নিয়ন্ত্রণ নিয়ে বাঁকানো শটে ২-১ করেন। প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ফ্রেড তৃতীয় গোল যোগ করেন।

পরের রাউন্ডে ১২ বারের এফএ কাপ জয়ী ম্যানইউ খেলবে ফুলহ্যামের বিপক্ষে।

এদিকে চ্যাম্পিয়নশিপ দল শেফিল্ড ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে টটেনহ্যাম। লিগ টুর ১৬তম দল গ্রিমসবি টাউনের রূপকথা  চলছে। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম