ইরান ও তুর্কমেনিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৩, ১৭:৩৭আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭:৩৭

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গত মাসের সাফল্যের এই ধারা এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বেও ধরে রাখতে চাইছেন শামসুন্নাহার-রুপনারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে প্রতিযোগিতা। আগামী ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ মার্চ। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ ১০ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। দুই দিন পর খেলবে ইরানের বিপক্ষে। 

আট গ্রুপের সেরা দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। আগামী বছর মার্চে উজবেকিস্তানে হবে মূল পর্ব। 

ইরান (৬৮) ও তুর্কমেনিস্তান (১৩৭) ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৪০তম) চেয়ে এগিয়ে। যদিও এটি বয়সভিত্তিক টুর্নামেন্ট। তাই ছোটন আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর আমরা চার দিন রিকভারি করেছি। আকলিমা ও শামসুন্নাহার ওই প্রতিযোগিতায় চোট নিয়ে খেলেছিল, ওরা এখন পুরোপুরি সুস্থ। দুটি পরিবর্তন আছে, ইতি রানীর জায়গায় স্বর্ণা রানী আর আফরোজা আক্তারের জায়গায় তৃষ্ণা রানী ঢুকেছে।’

এরপরই যোগ করে এই কর্মকর্তা বলেছেন, ‘তুর্কমেনিস্তান ও ইরান শক্তিশালী, কিন্তু আমাদের মেয়েদের সাম্প্রতিক সময়ের যে পারফরম্যান্স, আমরা জয়ের প্রত্যাশা করছি। সম্প্রতি আমাদের মেয়েরা সাফে ভালো ফুটবল খেলেছে, আমরা ভালো ফলের আশা করতেই পারি। দুটি ম্যাচ জিতে আশা করি পরের রাউন্ডে যেতে পারবো।’

অধিনায়ক হিসেবে সাফে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিলেন শামসুন্নাহার। এবার বাছাইয়ের প্রথম ধাপ পেরোনোর স্বপ্ন এই ফরোয়ার্ডের সামনে, ‘সাফে চ্যাম্পিয়নশিপের পর আমরা অনুশীলন করেছি। আমাদের চেষ্টা থাকবে দুই ম্যাচ জেতা। দুই দলই শক্তিশালী, কিন্তু আমরাও ফিটনেসে এগিয়ে আছি। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন পরের রাউন্ডে যেতে পারি।’ 

বাংলাদেশ দল: রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, সুরমা জান্নাত, আফেইদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন, স্বপ্না রানী, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নৌসুন জাহান, রিপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র, হালিমা আক্তার, তৃষ্ণা রানী, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তাঞ্জুম, আইরিন খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের