দুই গোলে পিছিয়ে পড়েও আর্সেনালের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ২৩:১২আপডেট : ০৪ মার্চ ২০২৩, ২৩:৫৪

নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যানসিটির জয়ে চাপে পড়েছিল আর্সেনাল। তা আরও বেড়ে যায় মাঠে নামার পরপরই। ঘরের মাঠে এএফসি বোর্নমাউথের কাছে প্রথম মিনিটেই গোল হজম করে। ঘুরে দাঁড়াতে মরিয়া গানারদের দেয়ালে পিঠ ঠেকে যায় দ্বিতীয়ার্ধের আরেকটি গোলে।

দুই গোলে পিছিয়ে পড়া আর্সেনাল হাল ছাড়েনি। দুই গোল শোধ দেয় তারা। তারপর ইনজুরি সময়ের সপ্তম মিনিটে গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় পায় মিকেল আর্তেতার দল। তাতে ফের ৫ পয়েন্টে ম্যানসিটিকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকলো আর্সেনাল।

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেয় বোর্নমাউথ। ডাঙ্গো ওয়াত্তারা নিচু ক্রস দেন, আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল বল ঠেকাতে পারেননি। গোলমুখের সামনে দাঁড়িয়ে থাকা ফিলিপ বিলিং জালে জড়ান বল। মাত্র ৯.১১ সেকেন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোল করেন তিনি।

আর্সেনাল গোলের খোঁজে মাঠজুড়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু ৫৭ মিনিটে কর্নার থেকে মার্কো সেনেসি হেড করে ২-০ করেন। গানারদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল।

দুই গোলে পিছিয়ে পড়েও আর্সেনাল আশা হারায়নি। ৫ মিনিট পরেই থমাস পার্টি বোর্নমাউথ কিপার নেতোকে পরাস্ত করেন। ব্যবধান কমানোর আট মিনিট যেতে বেন হোয়াইটের ভলি নেতোর দুর্দান্ত ডাইভকে ব্যর্থ করে গোললাইন অতিক্রম করে।

অবনমনের তালিকায় থাকা বোর্নমাউথ তারপরও অন্তত একটি পয়েন্ট নিয়ে ফিরে যাওয়ার আশা করেছিল। ইনজুরি সময় হিসেবে যোগ করা হয় ৬ মিনিট। সেখানেও অপ্রতিরোধ্য ছিল অতিথিরা। কিন্তু বদলি নামা রেইস নেলসন সপ্তম মিনিটে তাদের চমকে দেন, অবিস্মরণীয় প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করে আর্সেনালকে এনে দেন স্বস্তির জয়।

২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। পাঁচ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি (৫৮)।

দিনের আরেক ম্যাচে বিরল জয়ের দেখা পেয়েছে চেলসি। ৫৩ মিনিটে ওয়েসলি ফোফানার একমাত্র গোলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ পর জিতলো গ্রাহাম পটারের দল। ১৫ জানুয়ারির পর এটাই তাদের প্রথম জয়। ২৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে উঠলো ব্লুরা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী