এমবাপ্পের রেকর্ড গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১০:১৫আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:১৫

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সামনে দাঁড়ানোর আগে দারুণ জয় পেলো প্যারিস সেন্ট জার্মেই। শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে তারা এবং এই ম্যাচে গোল করে পিএসজির সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন কিলিয়ান এমবাপ্পে।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জাল কাঁপান ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্যারিস ক্লাবের জার্সিতে এটি ছিল তার ২০১তম গোল। তাতে আগের শীর্ষ গোলদাতা এডিনসন কাভানিকে পেছনে ফেললেন তিনি।

১২তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের ক্রসে বাঁ পায়ের ভলিতে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। পাঁচ মিনিট পর নুনো মেন্দেসের শট ফিরিয়ে দেন নঁতে গোলকিপার আলবান লাফোন্ত, নর্দি মুকিয়েলের চাপে পড়ে জাওয়েন হাজাম আত্মঘাতী গোল করে বসেন, ২-০ তে এগিয়ে যায় পিএসজি।

৩১তম মিনিটে লুদোভিচ ব্লাস ব্যবধান কমান। এর সাত মিনিট পর ইগনাতিউস গানাগো কর্নার থেকে স্কোর ২-২ করেন।

সমতা বেশিক্ষণ থাকেনি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে দানিলোর হেডে পিএসজি লিড নেয়। আর একেবারে শেষ মুহূর্তে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে রেকর্ড গোল করেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করলো পিএসজি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম