পেলের সম্পদের ৩০ শতাংশ পাবেন তৃতীয় স্ত্রী

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ১৫:২৪আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫:৩২

প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলের সম্পদের পূর্ণ তালিকা এখনও প্রস্তুত হয়নি। তার আগেই উইল মারফত কে কতটুকু পাবেন সে সম্পর্কে জানা গেছে। সম্পদের ৩০ শতাংশ পাবেন পেলের তৃতীয় ও সর্বশেষ স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন আওকির আইনজীবী লুইস কিগনেল।

উইল অনুযায়ী সাউ পাউলোর দক্ষিণের শহর গাউরুজার সমুদ্রঘেঁষা সুবৃহৎ বাড়িটির মালিক হবেন আওকি। পেলে মারা যাওয়ার আগে স্বামী-স্ত্রী এই বাড়িটিতেই ছিলেন।

অবশ্য পেলের বাকি সম্পত্তির তালিকা এখনও প্রস্তুত হয়নি। সেসবের মধ্যে স্থাবর সম্পত্তিসহ একটি ব্র্যান্ডের মালিকানার বিষয়ও জড়িত।

উইল অনুযায়ী পেলের সম্পদের ৭০ শতাংশ পাবেন তার সন্তানেরা। সেই তালিকায় রয়েছেন তার স্বীকৃতি না পাওয়া একটি কন্যাসন্তানও।

কিগনেল বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘পেলে তার আরেকটি কন্যার অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে গেছেন। সেটার বৈধতা নির্ভর করছে ডিএনএ পরীক্ষার ওপর। করোনা মহামারি ও তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তখন সেটি করা যায়নি।’

কিগনেল আরও জানিয়েছেন, পেলের মেয়ে হিসেবে যার কথা আলোচিত হচ্ছে তিনি জাতিতে ব্রাজিলিয়ান। মেয়ের স্বীকৃতি পেতে তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে সাউ পাউলোর আদালত পেলেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনবারের বিশ্বকাপ জয়ী পরীক্ষার আগেই মারা যাওয়ায় ডিএনএ টেস্টটি সাত স্বীকৃত সন্তানের একজনের ওপর করা হবে।  

/এফআইআর/এমওএফ/       
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী