মার্তিনেজের বিশ্বজয়ী গ্লাভস বিক্রির টাকা ক্যানসার হাসপাতালে

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৫:৪৭আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:০২

যে গ্লাভস পরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছিলেন দারুণ অবদান, সেটা ফ্রেমে বেঁধে ঝুলিয়ে রাখার মতো ‘আদিখ্যেতা’ করতে চাননি এমিলিয়ানো মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে লোমহর্ষক ফাইনালের গ্লাভসটি দাতব্য কাজে ব্যবহার করলেন বিশ্বকাপের সেরা গোলকিপার। ইনস্টাগ্রামে আর্জেন্টাইন পেডিয়াট্রিক ফাউন্ডেশন জানায়, নিলামে মার্তিনেজের গ্লাভসটি বিক্রি হয়েছে ৪৫ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় ৪৭ লাখ টাকার একটু বেশি। 

পুরো টাকা দেশের প্রধান পেডিয়াট্রিক হাসপাতাল গারাহান হাসপাতালের ক্যানসার বিভাগে দিয়েছেন মার্তিনেজ। শুক্রবার অনলাইনে নিলাম হয় এবং আর্জেন্টিনা গোলকিপার ইংল্যান্ড থেকে ভিডিও লিঙ্কে যুক্ত ছিলেন।

মার্তিনেজ বলেন, ‘বিশ্বকাপের গ্লাভসগুলো যখন দান করার প্রস্তাব তারা দিলো, আমি আর দ্বিতীয়বার ভাবিনি। এটা ছেলেদের ভালোর জন্য।’ ফেব্রুয়ারিতে এই গ্লাভস দান করার ঘোষণার সময় এতে অটোগ্রাফও দেন তিনি, ‘বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন হয় না, (গ্লাভসগুলো) বিশেষ। কিন্তু এটা আমার বাসায় ফ্রেমে বেঁধে ঝুলিয়ে রাখার চেয়ে শিশুদের সাহায্যে আসলে সেটা অনেক ভালো ব্যাপার।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী