ড্রেসিংরুমে দ্বন্দ্বের গুঞ্জন নিয়ে যা বললেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১১:৩১আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১:৪২

সম্প্রতি পিএসজির ড্রেসিংরুমে নানা ধরনের বিতর্ক গণমাধ্যমে ফাঁস হচ্ছে। বিতর্কিত চরিত্র নেইমার কদিন আগে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিছুদিন ধরে গুঞ্জন, দলের সিনিয়র সদস্যরা কোচ ক্রিস্টোফে গালটিয়েরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার ব্রেস্তের বিপক্ষে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের জাদুকরী গোলে জয় পায় পিএসজি। তাতে ১১তম লিগ ওয়ান শিরোপার পথে আরও এগিয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ড্রেসিংরুমের দ্বন্দ্ব নিয়ে গুঞ্জন থামছে না মোটেও।

এই ব্যাপারে মুখ খুললেন গালটিয়ের। বললেন, পুরো দলের মধ্যে দারুণ একতা বিদ্যমান। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে গালটিয়ের জানান, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় দল হতাশ। কিন্তু তাতে লিগ ওয়ান ট্রফি জয়ের ক্ষুধা এতটুকু কমেনি।

তিনি বলেন, ‘অবশ্যই হতাশা রয়েছে। কিন্তু এই চ্যাম্পিয়নশিপ ট্রফি আমাদের পেতে হবে। দলের মধ্যে একতা আছে, একতা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি একজন কোচ যে তার দলকে নিয়ে এই ১১তম শিরোপার জন্য লড়াই করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী