আর্জেন্টিনা ও বাংলাদেশ একই গ্রুপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৩, ১৪:৫০আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫:৩৩

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শুরু হচ্ছে সোমবার থেকে। এর আগে আজ রবিবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টের গ্রুপিং হয়ে গেলো। স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা একই গ্রুপে পড়েছে। 

বাংলাদেশ ও আর্জেন্টিনা ছাড়াও ‘এ’ গ্রুপের বাকি চার দল হচ্ছে ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ডের। 

প্রতি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। শিগগিরই জানিয়ে দেওয়া হবে ম্যাচগুলোর সূচি। 

বঙ্গবন্ধু কাপ কাবাডির গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’

আর্জেন্টিনা ও বাংলাদেশ একই গ্রুপে

এবারের আসরে  বিশ্বের অন্যতম সেরা দল না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই কর্মকর্তা বলেছেন, ‘ইরান, ভারত, পাকিস্তান ও কোরিয়ার মতো দলকে আনার চেষ্টা করেছি; কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় তা সম্ভব হয়নি।’ এছাড়া  এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান এই কর্মকর্তা। 

কাবাডি স্টেডিয়ামের মাঠ ছোট হওয়ায় পাশেই ভলিবল স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট। ভেন্যু সংকট সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা হলেও দেশে আন্তর্জাতিক মানের ভেন্যু নেই। ফলে আমাদেরকে পাশের ভলিবল স্টেডিয়ামের দ্বারস্থ হতে হলো।’ 

গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।

গ্রুপ ‘বি’: কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম