ওমরা করতে মক্কার পথে জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৫:০৩আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫:০৩

সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশ দল আগে থেকে মদিনাতে অবস্থান করছে। সেখানে প্রস্তুতির ফাঁকে দুটি ম্যাচও খেলবে হাভিয়ের কাবরেরার দল। যার একটি শনিবার রাতে হয়েছে। ক্লোজড ডোর ম্যাচ থাকায় এর ফল জানায়নি বাফুফে। তবে আজ কোনও অনুশীলন সেশন নেই। এই ফাঁকে ওমরাহ পালন করতে সড়ক পথে মক্কা রওনা হয়েছে জামাল ভূঁইয়ারা। 

২০ জন খেলোয়াড়ের সঙ্গে ৫ কর্মকর্তা ওমরা পালন করবেন। ওমরা পালনে মক্কা যাওয়ার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আজ আমরা ওমরা করতে মদিনা থেকে মক্কাতে রওনা দিয়েছি। গতকালকে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা। আজ কোনও অনুশীলন সেশন নেই। সৌদি ফুটবল ফেডারেশনকে আমরা অনুরোধ করেছিলাম ওমরা করার সুযোগ করে দেওয়ার জন্য। সব খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণার জন্য মক্কার উদ্দেশে রওনা দিয়েছি। আল্লাহ যেন আমাদের ওমরা কবুল করে নেন।’

আগামীকাল সোমবার থেকে আবারও অনুশীলন করবে বাংলাদেশ দল। ১৫ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দল মালাবির সঙ্গে খেলার কথা রয়েছে। ১৭ মার্চ দেশে ফিরে সিলেট রওনা হবে সবাই। সেখানে তিন জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টে অন্য দুটি হলো সেশেলস ও ব্রুনাই।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম