গোলে জবাব রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোমার মাঠে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রদ্রিগেজ।
অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকায় ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হবে রিয়ালের।
এমনিতেই আগের ম্যাচে গোল পাননি রোনালদো। ফলে এ নিয়ে নানা প্রশ্ন বাণে জর্জরিত হলেও এই ম্যাচে তার জবাব ঠিকই দিয়েছেন রোনালদো। প্রথমার্ধ থেকেই প্রতিপক্ষ রক্ষণে আক্রমণ চালিয়ে খেলেছেন। এই অর্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে গোল ক্ষুধা মেটান রোনালদো। ৫৭ মিনিটে মার্সেলোর বাড়ানো বল দারুণ দক্ষতায় ডি বক্সের ভিতরে নিয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান পর্তুগিজ অধিনায়ক। এটি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর দ্বাদশ গোল।
শেষ বাঁশি বাজার ৪ মিনিট পূর্বে রোমার জালে আরেকবার বল জড়ান হোসে রদ্রিগেজ। ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে রোমার গোলরক্ষকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

উল্লেখ্য, ৮ মার্চ রোমার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে রিয়াল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম