তবু নিন্দুকদের ভালোবাসেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৭:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:০৩

প্রতিদ্বন্দ্বী না থাকায় ফিফা প্রধান হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতি হওয়াটা অনুমেয় ছিল। বৃহস্পতিবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে হয়ে যাওয়া ৭৩তম কংগ্রেস শেষে তাকেই পরবর্তী চার বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়েছে। 

ইনফান্তিনো আবার নির্বাচিত হয়ে রেকর্ড রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন। চার বছরে সেটা ধরা হচ্ছে প্রায় ১১ বিলিয়ন ডলারের মতো। তার পরিকল্পনা ফুটবলের পুরো বিশ্বায়ন।

অবশ্য নতুন করে নির্বাচিত হলেও তিনি কিন্তু সহযোগী সদস্যসহ অনেকের কাছেই জনপ্রিয় হতে পারেননি। বিশেষ করে কাতার বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে অভিবাসী শ্রমিকদের প্রতি মানবেতর আচরণ নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। তাছাড়া দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে তিনি ব্যর্থ হয়েছেন বলে মনে করেন অনেকে। 

এরপরও নিন্দুকদের প্রতি নিজের ভালোবাসা জানাতে কার্পণ্য করেননি তিনি। ইনফান্তিনো প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবশ্যই অবিশ্বাস্য সম্মান ও দারুণ সুযোগ। পাশাপাশি বড় দায়িত্বও। আমি ফিফা ও সারা বিশ্বে ফুটবলের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।’

এরপরই বলেছেন, ‘তারপরও যারা আমাকে ভালোবাসেন; জানি এই সংখ্যাটা অনেক এবং যারা আমাকে ঘৃণা করেন... তোমাদের সবাইকে ভালোবাসি।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের