আন্তর্জাতিক বিরতিতে মাঠে নেই হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১৭:৩৫আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:৩৫

ম্যানচেস্টার সিটির জার্সিতে দুই ম্যাচে ৮ গোল করে উড়ছিলেন আর্লিং হাল্যান্ড। তাকে নিয়ে সতর্ক ছিল স্পেন ও জর্জিয়া। তাদের জন্য স্বস্তির খবর, নরওয়ের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার।

মঙ্গলবার নরওয়েজিয়ান এফএ জানায়, ইনজুরির কারণে স্পেন ও জর্জিয়ার বিপক্ষে খেলবেন না হাল্যান্ড। গত শনিবার বার্নলির বিপক্ষে ৬-০ গোলে জেতার ম্যাচে কুঁচকির সমস্যায় পড়েন তিনি। ম্যাচ খেলতে নরওয়ে স্কোয়াডে যোগ দেওয়ার পর মেডিক্যাল স্টাফদের পর্যবেক্ষণে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসার জন্য তিনি আবার ইতিহাদে ফিরে এসেছেন।

সূত্রগুলো বলেছে, পূর্বসতর্কতার কারণে হাল্যান্ড নাম প্রত্যাহার করেছেন। আগামী ১ এপ্রিল লিভারপুলকে আতিথেয়তা দেওয়ার ম্যাচে খেলবেন তিনি।

বার্নলির বিপক্ষে মৌসুমের ষষ্ঠ হ্যাটট্রিক করেন হাল্যান্ড। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ছিল ৫ গোল। এক মৌসুমে সিটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এরই মধ্যে ভেঙে ফেলেছেন তিনি। এই ফর্ম জাতীয় দলের হয়েও হয়তো দেখাতেন, কিন্তু চোট বাধা হয়ে দাঁড়ালো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী