দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ২০:০১আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:০১

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে কতই না রেকর্ড গড়েছেন, ভেঙেছেন লিওনেল মেসি। এবার জাতীয় দলের হয়ে আরও দুটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় অধিনায়ক।

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ও শুক্রবার পানামা ও কুরাকাওয়ের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে তারা। দেশের মাটিতে দর্শকদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষ উদযাপন করতেই এই দুটি ম্যাচ খেলছে আলবিসেলেস্তেরা।

প্রতিপক্ষ কম শক্তির হলেও অনুশীলনে নিবিড়ভাবে নিজেদের ঝালাই করছেন মেসি-মার্তিনেজরা। সোমবার এজেইজাতে তারা ঘাম ঝরান। এর আগে পালের্মোতে এক রেস্তোরাঁয় খেতে গিয়ে ভক্তদের পাগলামির কবলে পড়েন মেসি। তাকে এক নজর দেখার ও ছোঁয়ার জন্য মরিয়া ছিল রেস্তোরাঁর বাইরে উপস্থিত শতাধিক ভক্ত। এবার দেশের মাটিতে তার পায়ে গোল দেখার অপেক্ষায় তারা।

মেসি কি তাদের সামনে গোল করে মুহূর্তটা আরও জমকালো করতে পারবেন? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কদিন বাদে। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড দারুণ দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আর্জেন্টিনার হয়ে তার গোল এখন ৯৮, আর দুটি গোল করলে হয়ে যাবে সেঞ্চুরি। অবশ্য একটি গোল করলেও ইতিহাসের পাতায় নাম লিখবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৯৯ গোলের মালিক তিনি। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল ও পিএসজিতে ২৯ গোল তার। পিএসজির হয়ে তিন ম্যাচে গোলখরায় থাকায় ৮০০ হয়নি। এবার কি আকাশী নীল জার্সি গায়ে সেই অপেক্ষার অবসান ঘটাবেন!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম